Wednesday, 14 May 2014


গিরগিটির আসল রঙ কোনটা ?
আর মানুষের?

ঘর ভাঙা  গড়ার খেলায় মেতে
সবাই বর্ণান্ধ।
শিরোনামে কাজির বিচার, মিথ্যা সাক্ষ্য।
আর অন্যদিকে
জমাট অশ্রু নিভৃতচারী।

নীল আকাশের হাতছানি
ফিরে যায় বারবার
দুখী হয়ে।
শিকড়ের টান
ছেঁড়ে না যে সহজে।

কালবৈশাখী আসবে যেদিন,
ধুয়ে দেবে সব অশ্রু,
উপড়ে নেবে শিকড় সমেত।
পড়ে থাকবে একটা ছোট্ট শব্দ      
"বাড়ি ।"




No comments:

Post a Comment